আ. লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন উর্মিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
উর্মিলা শ্রাবন্তী কর আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপকমিটি, ৭ম জাতীয় কংগ্রেস-২০১৯-এর সদস্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উর্মিলা। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন এই অভিনেত্রী। গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন।
উর্মিলা শ্রাবন্তী কর বলেন, রাজনীতিতে জড়িত এগার বছর ধরে। সংগঠনের জন্য অনেক কিছু করেছি। সবসময় সক্রিয় ছিলাম। প্রিয় সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। সবসময় ন্যায় নীতির রাজনীতি করেছি। ভালোর সঙ্গে থেকেছি। মানুষের ক্ষতি হয় এমন রাজনীতি কখনই করিনি। ভবিষ্যতেও করবো না।
উর্মিলার রাজনীতিতে আসাটা তিনি প্রভাবিত হয়েছেন নিজ পরিবার থেকে। বললেন, আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। দাদা শহীদ হয়েছিলেন। পরিবারের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। যুদ্ধের বছর আমাদের গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিল। ছোট থেকেই দেখে এসেছি পরিবার স্বাধীনতার পক্ষে ছিল। আমার পরিবারে সবসময় রাজনৈতিক পরিবেশ বিরাজ করতো, সবসময় এসব নিয়ে আলোচনা হতো।
অভিনেত্রী আরো বলেন, পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র বয়সেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। আশা করি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।
মূলত উচ্চ মাধ্যমিকের গণ্ডি টপকানোর সঙ্গে সঙ্গে রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে ওঠেন উর্মিলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ছিলেন এই লাক্সতারকা। তিন বছর কমিটির ওই পদে থেকে নানামাত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










