ইডেন টেস্টে হাসিনা-মোদিকে সৌরভের আমন্ত্রণ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
চলতি বছর নভেম্বরে ভারত সফরে টি-২০ এবং টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, এমনকি এই সিরিজে কলকাতার ইডেন গার্ডেনে টেস্টও খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এই স্টেডিয়ামে এখনো কোনো টেস্ট খেলা হয়নি টাইগারদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের ওই টেস্টও তাই ঐতিহাসিক হতে যাচ্ছে। মুহূর্তটা আরও রাঙিয়ে তুলতে কলকাতা টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে।
ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন মূখপাত্র আইএএনএসকে নিশ্চিত করেছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, কলকাতার ইডেন গার্ডেনে প্রতিবেশি দুই দেশের প্রধানমন্ত্রীকে দর্শক হিসেবে পাওয়া যাবে। সিটি অব জয় খ্যাত কলকাতা টেস্টে দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কি-না সেটাও দ্রুতই নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বোর্ডের প্রধান হওয়ার জন্য কেবল তিনিই মনোনয়ন জমা দিয়েছেন। তার কোন প্রতিদ্বন্দ্বী নেই। আগামী ২৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন হবে। সৌরভ গাঙ্গুলির তাই বিসিসিআইয়ের সভাপতি হওয়া শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বোর্ড সভাপতি হলে তিনি বাংলাদেশ-ভারত সিরিজের আগেই দায়িত্ব বুঝে নেবেন বলে মনে করা হচ্ছে।
ভারতের সাবেক এই ক্রিকেটার নিজে একজন বাঙালি। ভারত-বাংলাদেশ সিরিজ দিয়ে তার দায়িত্ব পালন শুরু হবে। সঙ্গে বাংলার মাঠ ইডেন গার্ডেনে হবে ঐতিহাসিক টেস্ট। এটা স্মরণীয় করে রাখতেই দারুণ এই উদ্যোগ নিয়েছেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তারা।
এর আগে ২০১১ বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনালে মোহালিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রথম প্রতিবেশি দেশটির বিরুদ্ধে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে সাকিব আল হাসান ও তার দল। আর এর শুরুটা হবে ৩ নভেম্বর টি টুয়েন্টি সিরিজ দিয়ে। তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ শেষ হবে ১০ নভেম্বর। এরপর মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ বা টেস্ট চ্যাম্পিয়নশিপ।
উল্লেখ্য, প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ইন্দোরে। দ্বিতীয় ও শেষটির ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




