ইতিহাস গড়ে সেমিফাইনালে স্পেন
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চার বছর আগে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। তবে ওই যাত্রায় শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি ডাচরা। এবারও হট ফেবারিট হয়েই বিশ্বমঞ্চে পা রেখেছিল তারা। কিন্তু শেষ আটেই থমকে গেল তাদের বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন।
বর্তমান রানার্স-আপ ডাচদের হারিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে স্পেন। নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ নারীরা।
শুক্রবার (১১ আগস্ট) পুরো ম্যাচেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেন। তবে প্রথমার্ধে নেদারল্যান্ডসের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি স্প্যানিশ মেয়েরা।
ম্যাচের ৩৭তম মিনিটে অ্যাসথের গঞ্জালেজ বল জালে জড়ালেও লিড পায়নি স্পেন। পতাকা উঁচিয়ে ধরে অফসাইডের বার্তা দেন লাইন্সউইমেন। ফলে গোল শূন্য থাকে প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৮১তম মিনিটে মারিওনার গোলে খরা কাটে স্পেনের। ডি-বক্সের ভেতরে গ্র্যাগটের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে স্পেনকে গোল এনে দেন এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডাচদের সমতায় ফেরান স্টেফানি। ভিক্টোরিয়া পেলোভার বাড়ানো বলে ডান পায়ের জোরালো শটে জালে জড়ান স্টেফানি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১০৭তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ডাচরা। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন লিনথ বেরেনস্টেইন। তবে অল্পের জন্য তা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এরপর ১১১তম মিনিটে জয় নিশ্চিত করে স্প্যানিশ নারীরা। সবচেয়ে কম বয়সী ফুটবলার সালমা পারালুয়েলোর গোলেই শেষ চারে নাম লিখিয়েছে স্প্যানিশরা।
এদিকে শেষ আটের লড়াইয়ে দিনের আরেক ম্যাচে জাপানের প্রতিপক্ষ সুইডেন। দুপুর দেড়টায় মুখোমুখি হবে দুদল।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




