ইফতারে ছোলা খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৫ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ইফতারে বাঙালিদের রসনা মেটাতে ছোলা থাকবেই। ইফতারে ছোলা-মুড়ি মাখিয়ে খাওয়ার চল বহুদিনের। ছোলা না হলে যেনো ইফতার পরিপূর্ণ হয় না। এই খাবারটি শুধুই সুস্বাদুই নয়, এর পুষ্টিগুণও অনেক।
পুষ্টিবিজ্ঞানীরা ছোলাকে সুপারফুড হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। তাই প্রতিদিনের ইফতারে রাখুন ছোলা। ইফতারে ছোলা খাওয়ার নানা উপকারিতা জানুন।
কোষ্ঠকাঠিন্য দূর করে
রোজার মাসে শাক-সবজি কম খাওয়া হয়। ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য দূর করতে ইফতারে খান ছোলা। ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আমাদের খাবার হজমে খুব বেশি ভূমিকা রাখে। তাই রমজানে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দূরে থাকতে ছোলার কোন বিকল্প নেই।
হজমে সাহায্য করে
হজম প্রক্রিয়া সহজ না হলে শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। নিয়মিত ছোলা খেলে তা হজম সহজ করতে সাহায্য করে। কারণ হজম সহজ করার জন্য একটি প্রয়োজনীয় উপাদান হলো ভোজ্য আঁশ। ভোজ্য আঁশের অভাবে দেখা দেয় হজমের সমস্যা। ছোলা সেই ভোজ্য আঁশের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ছোলায় আছে র্যাফিনোজ নামক এক ধরনের দ্রবণীয় ভোজ্য আঁশ। এটি পেটের খাবার ধীর গতিতে ভাঙে। র্যাফিনোজকে ভাঙতে সক্ষম হলো একমাত্র স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়াই। ফলে ছোলা খেলে তা মলত্যাগের সময় কষ্ট কমায়। রোজায় হজমের সমস্যা এড়াতে তাই ছোলা খাওয়া জরুরি।
কোলেস্টেরল কমায়
সুস্থ থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে হতে পারে হৃদরোগ, শারীরিক স্থূলতা, স্ট্রোকসহ অনেক রোগ। ছোলায় থাকা দ্রবণীয় ভোজ্য আঁশ এসব অসুখ দূরে রাখতে কাজ করে। এই আঁশ অন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখে। যে কারণে নিয়ন্ত্রণে থাকে শরীরে কোলেস্টেরলের পরিমাণ।
হাড় মজবুত করে
বর্তমানে হাড়ের সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। একটু বয়স বাড়তেই হাড়ের বিভিন্ন অসুখে ভুগতে শুরু করছেন অনেকে। সঠিক খাবার খাওয়ার মাধ্যমে হাড়ের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। সেজন্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত ভিটামিন ডি, খেতে হবে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার। ছোলায় পাওয়া যায় পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। ফলে নিয়মিত ছোলা খেলে হাড় মজবুত হয়।
দ্রুত শক্তিবর্ধক
ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে দ্রুত শক্তি জোগায়। ছোলা শরীরে দ্রুত শক্তি জোগায়। শরীর চাঙ্গা করে। শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মেটায়। তাই ইফতারে থাকুক এক বাটি ছোলা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







