ইফতার অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
নওগাঁর মান্দা থানার ভালাইন ইউনিয়নের নিমবাড়িয়া গ্রামের ছাদিয়া আক্তার (৭) নামে প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই গ্রামের মোহাম্মদের ছেলে আবদুলদের বাড়িতে ইফতার ও দোয়ার অনুষ্ঠান চলছিলো। সে অনুষ্ঠানে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলেন নিহত ছাত্রীর বাবা-মা। সে সময় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো নিহত ছাদিয়া। বিকেল ৩টা থেকে নিহতের বাবা-মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজ করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান বাড়ির পাশে বাঁশঝাড়ের এক স্থানে আবর্জনা দিয়ে ঢাকা অবস্থায় কিছু একটা দেখতে পান তারা। তখন আবর্জনা সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুর প্যান্ট তার মুখের ভেতরে গুঁজে দেয়া ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




