ঢাকা, রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ইমরান খানের বোন আলিমা খান আটক এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

ইমরান খানের বোন আলিমা খান আটক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাহারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাবের মুখপাত্র জানিয়েছেন।

ইমরানের দল— পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো।

রয়টার্স লিখেছে, গ্রেপ্তারের বিষয়ে তারা পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।

প্রায় তিন বছর ধরে কারাবান্দি আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান।

পাকিস্তানে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানা ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।