ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ইরানে কারাবন্দি ৩৪ নারীর অনশন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে রোববার ৩৪ নারী কারাবন্দি অনশন করেন।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থ এএফপি’র।

দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে পুলিশ গ্রেফতার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেফতারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে।

এ হত্যাকান্ডের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানী কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয় দেশের নারীরা। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় ইরানী কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেফতার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।

নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, আজ, ১৫ সেপ্টেম্বর ২০২৪, এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা (জিনা) আমিনী হত্যার স্মরণে অনশনে নেমেছে।

এদিকে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন।