ইরানে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যা, কিন্তু কেন?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানে উদ্বেগনজক হারে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা। যা দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুতর সংকট হিসেবে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, ইরানের চিকিৎসকরা মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং পেশাগত অস্থিরতার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ইরানের মেডিকেল কাউন্সিল জানায়, গত এক বছরে ইরানে ১৬ চিকিৎসক আত্মহত্যা করেন। তার আগের বছর আত্মহত্যার খবর পাওয়া যায় ১৩ চিকিৎসকের।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই গবেষণাটি তুলে ধরা হয়।
এ বিষয়ে ডয়চে ভেলেকে একজন চিকিৎসক জানান, তার পরিচিত একজন বিশেষজ্ঞ যিনি তার পেনশন কম হওয়ার কারণে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছিলেন। আত্মহত্যার এমন পরিস্থিতিতে ইরানের সাইকলজিস্ট সাবা আলালেহ জানান, গত কয়েক বছরে চিকিৎসাক্ষেত্রে যা ঘটছে তা নিয়ে বেশ বিচলিত চিকিৎসকরা। এতে করে তাদের মনে সৃষ্টি হয়েছে গভীর হতাশা এবং সামাজিক সংকট। ইরান সরকার চিকিৎসাক্ষেত্রে তৈরি এই পরিস্থিতির কথা স্বীকার করলেও কোনো সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে না বলে অভিযোগ অনেকের।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমস্যা সমাধানের জন্য ব্যাপক সংস্কার ও দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। পেশাগত চাপ কমাতে কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা বৃদ্ধি এবং একটি সমর্থনমূলক কর্মপরিবেশ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। চিকিৎসকদের সুস্থতা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






