ইলিশের সরবরাহ বেশি হলেও দাম চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
ইলিশের মৌসুম চলছে, বাজারে বেড়েছে সরবরাহ। কিন্তু দাম এখনও কমেনি। একটু কম দামে ইলিশ কিনে খাওয়ার জন্য এতদিন যারা এ মৌসুমের অপেক্ষায় ছিলেন, তাদের এখন হতাশ হতে হচ্ছে।
রাজধানীর খুচরা বাজারে এক কেজির একটু বেশি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি, যা অনেকেরই ক্রয়ক্ষমতার বাইরে।
কারওয়ান বাজারে মাছ কিনতে আসা চাকরিজীবী সালমা আখতার বলেন, ইলিশের মৌসুম চলছে, দাম কমেছে শুনে এলাম। কিন্তু এখনও যে দাম চাইছে, তা অত্যাধিক বেশি। এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়া আমাদের জন্য বিলাসিতা হয়ে যাবে। কিনবো না।
তবে ইলিশের দাম আগের চেয়ে কমেছে জানিয়ে কারওয়ান বাজারের মাছ বিক্রেতা আবদুল রহমান বলেন, এক কেজির একটু বেশি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৫০০ টাকা বিক্রি করছি। প্রকারভেদে ২ হাজার ৬০০ টাকাও বিক্রি করছি। আগে এগুলো ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর এক কেজির একটু কম ওজনেরগুলো ২ হাজার ২০০ টাকা কেজি বিক্রি করছি।
জুলাই ও আগস্টকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়ে থাকে। এ সময় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। এতে সরবরাহ বাড়লে স্থানীয় ঘাট থেকে শুরু করে রাজধানীর বাজারেও মাছটির দাম কমে আসে। তাই বছরের অন্য সময়ের চেয়ে এ মৌসুমে কম দামে ইলিশ কিনে খাওয়া অপেক্ষায় থাকেন
ভোক্তারা। কিন্তু এবার হাতাশ হতে হয়েছে তাদের। কারণ, বর্তমানে দাম কমার পরও যে দামে বিক্রি হচ্ছে, তাতে অনেকের পক্ষেই কিনে খাওয়া কঠিন। ইলিশের বাজার চিত্র বলছে, গত বছরের একই মৌসুমের চেয়ে এবার দাম অনেকখানি বাড়তি রয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর এমন সময় রাজধানীর খুচরা বাজারে যে ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার টাকা। সংস্থাটির হিসাবে গত বছরের চেয়ে বর্তমানে প্রায় ২১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।
ইলিশের আড়তদাররা জানান, এবার জালে কম মাছ ধরা পড়ছে। তাই দাম এখনও কাক্সিক্ষত পর্যায়ে কমেনি। চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের ইলিশ ব্যবসায়ীরা বলেছেন, বছরের এমন সময় ঘাটে ইলিশের আমদানি কয়েক গুণ বেড়ে যায়। সেখানে এ মৌসুমে খুবই কম বেড়েছে। তাই দামে এখনও স্বস্তি মিলছে না।
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালির পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী









