ঈদে বাড়ির যেতে রাজধানী ছাড়ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এ বছর কোরবানির ঈদের ছুটি প্রায় নয় দিন। এই দীর্ঘ সময় প্রিয়জনদের সঙ্গে কাটাতে একটু আগেভাগেই রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেল থেকেই মানুষ গ্রামের বাড়ির পথে রওয়ানা দেবেন। এজন্য আজ দুপুরের পর থেকেই বিভিন্ন পরিবহনে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার সকাল থেকে সড়কপথ, রেলপথ ও নৌপথে ঘরমুখো মানুষের ভিড় অনেক বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ থেকে যাত্রীচাপ বাড়তে থাকবে।
এবার ঈদের ছুটিতে সড়কপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ঈদুল ফিতরের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা-গোমতি সেতু চালুর ফলে যানজটের বিড়ম্বনা থেকে মানুষ রেহাই পেয়েছে।
দীর্ঘ যানজটে আটকে থাকার ঝুঁকি না থাকায় ওই অঞ্চলের মানুষদের এবারও ঈদ যাত্রায় সড়ক পথকেই বেছে নিতে দেখা গেছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ মহাসড়কের অবস্থা ভালো হওয়ায় এবারের ঈদ যাত্রায় দীর্ঘ যানজটের আশংকা কম বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এবার প্রায় ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ।
তবে এর মাঝে আগামী ১৪ আগস্ট বুধবার অফিস-আদালত খোলা। ঈদযাত্রা লম্বা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনেকেই ওইদিন ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
মাঝখানে বুধবার অফিস-আদালত খোলা থাকলেও পরদিন বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ বুধবার একদিনের ছুটি নিলে ৯ দিনের ছুটি পাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেল থেকেই বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় বাড়বে। অফিস শেষে অনেকেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন। দীর্ঘযাত্রায় পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগেই বাড়ি রওনা হবেন তারা।
আজ সকালেও ঢাকার রেল, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়েছে। ভোগান্তি এড়াতে শিক্ষার্থীদের নিয়ে এখনই অনেকে গ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের মধ্যে যাদের কাজ রয়েছে তারাই শুধু শহরে থাকছেন, অন্যরা আগেই চলে যাচ্ছেন, এমন পরিবারও কম নয়।
আগামী ১২ আগস্ট সোমবার ঈদের আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে আজ বৃহস্পতিবার অফিসে হাজিরা দিয়েই ঢাকা ছাড়বেন।
গতকাল বুধবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে ট্রেনের আগাম টিকিট কেটে বুধবারও অনেকে পরিবার নিয়ে রাজধানী ছেড়েছেন। গতকাল যারা ট্রেনে চড়েছেন তারা টিকেট কেটেছেন ২৯ জুলাই।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





