ঈদ করেই লন্ডন থেকে দেশে ফিরবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লন্ডনে ঈদ পালন করেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।
বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন।
কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।
তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-একদিন এদিক সেদিক হতে পারে। বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
এরপর ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওইদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নেয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন। বর্তমানে তিনি সেখানেই আছেন।
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- এপস্টেইনের সঙ্গে ট্রাম্প-ক্লিনটনের নতুন ছবি ফাঁস
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৬
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান-বডিগার্ড
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি










