উজ্জ্বল ত্বক পেতে চাইলে যে কাজগুলো করবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সচেষ্ট হতে হবে আপনাকেই। সেজন্য নিয়ম মেনে করতে হবে কিছু যত্ন। সকালে ঘুম থেকে উফে প্রথমে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর মানানসই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। মুখ ধোওয়া হয়ে গেলে তাতে টোনার লাগিয়ে নিন। সারা বছরই এই রুটিন মেনে চলতে হবে। এছাড়াও নিতে হবে আরও কিছু যত্ন। চলুন জেনে নেওয়া যাক-
গোলাপ জল ও অ্যালোভেরা
ত্বকের যত্নে গোলাপ জল এবং অ্যালোভেরা ব্যবহারের প্রচলন বেশ পুরোনো। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গোলাপ জল। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। দিনে দুইবার গোলাপজল ব্যবহার করতে পারেন। সেইসঙ্গে অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং সংক্রমণ দূর করতে কাজ করে। গোলাপ জল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করলেও উপকার পাবেন।
বেসনের ফেসপ্যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন বেসনের ফেসপ্যাক। সেজন্য নিতে হবে ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ৩ টেবিল চামচ টক দই। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘন প্যাক তৈরি হলে সেটি মুখে, গলায় ও ঘাড়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বকের কালচেভাব দূর হবে। সেইসঙ্গে বাড়বে ত্বকের উজ্জ্বলতা।
বাইরে বের হলে
বাইরে বের হলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। শরীরের যেসব অংশ খোলা থাকে সেখানে সানস্ক্রিন ব্যবহার করবেন। রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। বেশি রোদে বের হলে রোদ চশমা ও ছাতা ব্যবহার করতে পারেন। সেইসঙ্গে ব্যাগে রাখবেন পানির বোতল। শরীরে পানির ঘাটতি তৈরি হলেও দেখতে মলিন লাগে।
আরও কিছু বিষয়ে খেয়াল রাখুন
ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি যত্ন নিতে হবে স্বাস্থ্যেরও। কারণ শরীরে কোনো অসুখ বাসা বাঁধলে ত্বকেও তার প্রভাব পড়বে। তাই সবার আগে নজর দিন আপনার লাইফস্টাইলে দিকে। প্রয়োজনীয় ঘুম, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়া এসব অভ্যাস আপনাকে সুস্থ রাখবে সেইসঙ্গে ভালো থাকবে আপনার ত্বকও। প্রচুর তাজা ফল ও শাক-সবজি রাখুন খাবারের তালিকায়। পরিবর্তনটা নিজেই টের পাবেন।
/
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








