ঋতু পরিবর্তনে ত্বক ভালো রাখতে যে ৫ খাবার খাবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
একটানা একঘেয়ে গরমের শেষে শীতের আগমনকে স্বাগত জানাতে প্রস্তুত আপনার মন। অপরদিকে আপনার শরীর কিন্তু প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত নয়। শীতের আগমনীর সময়টাতে আমাদের শরীরকে অনেক ধরনের সংক্রমণ ও অ্যালার্জির সঙ্গে লড়াই করতে হয়। শীতের তীব্রতা ও অস্বস্তিদায়ক কাশির হাত থেকে রক্ষা পেতেই আমরা নিজেদের প্রস্তুত করছি। সেইসঙ্গে বেমালুম ভুলে বসে আছি যে এই সময়ে আমাদের ত্বককেও প্রস্তুত করা দরকার। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ত্বক যে শুষ্ক ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে তো? ত্বকের যত্নের প্রতি মনোযোগী হোন। এসময় এটি দরকারি-
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে খাবারের চেয়ে ভালো কোনো উপায় নেই। তাই ত্বকে নানা ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের পরিবর্তে সঠিক ও পুষ্টিকর খাবার খান। এসব খাবার আপনার ত্বককে ভেতর থেকে ভালো রাখতে কাজ করবে। জেনে নিন কোন পাঁচ খাবার ঋতু পরিবর্তনের এই সময়ে আপনার ত্বককে ভালো রাখবে-
পর্যাপ্ত পানি পান করুন
ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য পানি পানের বিকল্প নেই। প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করবেন। সেইসঙ্গে খেতে পারেন আরও কিছু পানীয়। যেমন লেবুর শরবত, ডাবের পানি, ফলের রস ইত্যাদি খেলেও তা ত্বক ভালো রাখতে কাজ করবে। ত্বককে ময়েশ্চারাইজ করার এটি সর্বোত্তম উপায়।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান
ভিটামিন সি সমৃদ্ধ খাবারে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। তাই এ ধরনের খাবার খেলে আমাদের ত্বকে তার প্রভাব পড়ে। তাই এসময় ভিটামিন সি যুক্ত খাবার পর্যাপ্ত খাবেন। কমলা, লেবু এ জাতীয় ফল ঘরে রাখুন এবং জুস, শরবত ইত্যাদি তৈরি করে খান।
বিট রাখুন খাবারের তালিকায়
শীতের মৌসুমে বিট পাওয়া যায়। এসময় নিয়মিত খাবারের তালিকায় বিটের নামটিও যোগ করুন। বিটরুটে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল যা ত্বক পরিষ্কার করতে কাজ করে। এটি ত্বকের মরা কোষ দূর করতে কাজ করে এবং ত্বককে কোমল করে তোলে।
সবুজ রঙের খাবার খান
শীতের মৌসুমের শুরুতেই বাজারে প্রচুর সবুজ শাক-সবজি পাওয়া যায়। পালং শাক, বাঁধাকপি, সরিষা শাক, মুলা শাক, মেথি শাকসহ আরও অনেক ধরনের শাক-সবজি পাওয়া যায় এসময়। এসব শাক-সবজিতে শাকে ভিটামিন কে যা ত্বকে পুষ্টি জোগায়। এতে আরও থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই উপাদান ত্বকে মসৃণতা ধরে রাখতে কাজ করে।
বাদাম খান
বাদাম এবং শুকনো ফলে থাকে স্বাস্থ্যকর ফ্যাট যা ত্বককে উজ্জ্বল করে। সেইসঙ্গে এটি ত্বকে পুষ্টিও জোগায়। তাই এসময় প্রতিদিন একমুঠো বাদাম বা শুকনো ফল রাখুন খাবারের তালিকায়। এগুলো আপনার ত্বককে শীতের তীব্রতা থেকে দূরে রাখবে। সুস্থ শরীর ও ত্বক নিয়ে শীতের মৌসুম উপভোগ করুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








