এই গ্রীষ্মে ঝিঙে দিয়ে বানিয়ে নিন সুস্বাদু পদ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
পুর ভরা ঝিঙে। ছবি: সংগৃহীত।
ঝিঙে যতই পেট ঠান্ডা করার খাবার হিসাবে জনপ্রিয় হোক, চাইলে ওই ঝিঙেও হতে পারে মুখরোচক। এমনকি, তা দিয়ে দারুন সব রান্নাও করা যেতে পারে।
গরমে ডাল-ভাতের সঙ্গে ঝিঙে পোস্ত খাওয়া আরামদায়ক মনে হতে পারে। কিন্তু ঝিঙে দিয়ে সব সময় একইরকমের রান্না করবেন কেন? ঝিঙে যতই পেট ঠান্ডা করার খাবার হিসাবে জনপ্রিয় হোক, চাইলে ওই ঝিঙেও হতে পারে মুখরোচক। এমনকি, তা দিয়ে কেতাদুরস্ত রান্নাও করা যেতে পারে।
পুর ভরা ঝিঙে সেই রকমই এক রান্না। বাদামের পুর দিয়ে ঝিঙের এই রান্নাটি এতটাই সুস্বাদু এবং দেখতে ভাল যে, অনুষ্ঠানের পাতেও সাজিয়ে দেওয়া যায়।
কীভাবে বানাবেন?
উপকরণ:
৩টি ঝিঙে
১/২ চামচ জিরে
১ চামচ মৌরি
১ চামচ গোটা ধনে
২টি শুকনো লঙ্কা
১/২ কাপ চিনেবাদাম
১/৪ চা চামচ হলুদ
১/২ চা চামচ চাট মশলা
১ চা চামচ লেবুর রস
৩-৪ টেবিল চামচ তেল
প্রণালী:
ঝিঙে খোসা ছাড়িয়ে দেড় আঙুল মাপে টুকরো করে কেটে নিতে হবে। তার পরে চামচ বা ছুরি দিয়ে ভিতরের শাঁস বের করে নিতে হবে। সেই শাঁস ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে। জিরে, মৌরি, গোটা ধনে এবং শুকনো লঙ্কা এবং চিনেবাদাম একটি শুকনো তাওয়ায় মাঝারি আঁচে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন। এ বার তাতে নুন, হলুদ, সামান্য চাট মশলা, লেবুর রস এবং সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে।
এবার কড়াইতে তেল দিয়ে কুচোনো শাঁস দিয়ে ভাজুন। জল বেরিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে তার সঙ্গে বাদামের মশলাটি মিশিয়ে তৈরি করুন পুর। ওই পুর ভরতে হবে শাঁস বার করে নেওয়া ঝিঙের ভিতরে।
তারপরে কড়াইয়ে তেল দিয়ে চড়া আঁচে পুর ভরা ঝিঙে ভাজুন। ঝিঙের গায়ে বাদামি রং ধরলে তুলে নিন।
এর সঙ্গে পছন্দ মতো টম্যাটো-আদা-জিরের গ্রেভি বা যে কোনও পছন্দসই গ্রেভি বানিয়ে খেতে পারেন। বা শুকনো ভাতের সঙ্গেও খেতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







