ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

এই প্রথম নারী পুলিশ সুপার পেল খাগড়াছড়িবাসী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে এই প্রথম এক নারী পুলিশ সুপারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার দায়িত্ব পেলেন মুক্তা ধর।

সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে খাগড়াছড়ির এসপি নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশ বদলি করা হয়েছে।

প্রথম একজন নারী পুলিশ সুপারকে পেয়ে খাগড়াছড়ি জেলাতে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নব-নিযুক্ত পুলিশ সুপারকে স্বাগতম জানাতে ধুম পড়েছে।

এছাড়া একই আদেশে বান্দরবান পুলিশ সুপার তরিকুল ইসলামকে নাটোরে বদলি করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশ সুপার সৈকত শাহীনকে।