একই ছাদের নিচে তাহসান-মিথিলা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভক্তদের কাছে তাহসান-মিথিলা ছিল একটি আবেগের নাম। দুজনের বিচ্ছেদ বুক ভেঙে দিয়েছিল তাদের। তাদের এক ছাদের নিচে চেয়ে সামাজিক মাধ্যমে ইভেন্টও খোলা হয়েছিল। আজও অনেকে আফসোস করেন অভিনেত্রী ও গায়কের বিচ্ছেদ নিয়ে। মন ভালো করা খবর হলো ফের এক হচ্ছেন তাহসান মিথিলা।
তবে বাস্তব জীবনে এক হচ্ছেন না তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একটি ওয়েব সিরিজে এক সঙ্গে দেখা যাবে তাদের। ‘বাজি’ নামের সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। এবার এ সিরিজের মুক্তি উপলক্ষে আয়জিত সংবাদ সম্মেলনে এক ছাদের নিচে দেখা গেল তাহসান-মিথিলাকে।
এ সময় মিথিলা বলেন, ‘চরকির সাথে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো, আর এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’
ঢাকার এক ক্লাবে বাজি সিরিজের ট্রেলার প্রদর্শনের আয়োজনে সিরিজের প্রযোজক, নির্মাতা ও শিল্পীরা
তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ, আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা—সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।’
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে বাজি, অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি।’
সংবাদ সম্মেলনে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়। এতে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








