একটানা উড়ে ৬১০০ কি.মি পথপাড়ি! রেকর্ড ভাঙল ৩ বাজপাখি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
একটানা উড়ে ৬১০০ কি.মি পথপাড়ি! রেকর্ড ভাঙল ৩ বাজপাখি
স্যাটেলাইটের সিগন্যাল বেঁধে উড়িয়ে দেওয়া হয়েছিল তিনটি খুদে বাজপাখিকে। আর তারাও অক্লান্তভাবে উড়তে উড়তে ভারত থেকে পৌঁছে গেল সেই সুদূর কেনিয়া! তিনদিক দিয়ে ভারতের তিন বাজপাখির টানা এতটা পথ পাড়ি দেওয়া তৈরি করল নতুন রেকর্ড। এও বুঝিয়ে দিল, শীতে পরিযায়ী পাখিরা কীভাবে ডানার জোরে মাইলের পর মাইল পথ পেরিয়ে বেড়াতে যায় পৃথিবীর একেবারে অন্য প্রান্তে। এবং সফর শেষে ফের পথ চিনে ফিরে যায় নিজের ডেরায়। তিন বাজের এই উড়ান দেখে বিস্মিত পক্ষীবিশারদরাও।
আমুর বাজপাখি। বাজের সমাজে সবচেয়ে ছোট প্রজাতি। এদের মূল বাসস্থান সাইবেরিয়া হলেও ভারতে বেশ কয়েকটি আমুর বাজপাখি আছে। মণিপুরের তিনটি আমুর বাজ – আপাপাং, আলাং, আহুর শরীরে ছোট্ট স্যাটেলাইটের অংশ লাগিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। একেকটি পাখির ওজন মাত্র ১৫০ গ্রাম। কিন্তু মোটেই দুর্বল নয় তারা। বিশেষজ্ঞদের দেখার বিষয় এটাই ছিল যে তিন খুদে বাজের ডানার জোর কতটা। আর তাতেই চমকপ্রদ ফলাফল মিলল।
জানা যাচ্ছে, আপাপাং নামে পাখিটি মণিপুর থেকে আরব সাগর ধরে হর্ন অফ আফ্রিকা দিয়ে বিরামহীনভাবে উড়ে কেনিয়ায় থেমেছে, প্রায় ৬১০০ কিলোমিটার পথ পেরিয়ে। এদিকে, তেলেঙ্গানা থেকে ৫৬০০ কিলোমিটার পথ উড়ে কেনিয়া পৌঁছেছে আলাং নামের বাজ। সে অবশ্য একবার মহারাষ্ট্রের কাছে থেমেছিল।
আর তৃতীয় পাখি আহু বাংলাদেশ হয়ে ৫১০০ কিলোমিটার পথ পেরিয়ে কেনিয়ার সাভো জাতীয় উদ্যানে গিয়ে থেমেছে। বলা হচ্ছে, বাজের ক্ষুদ্রতম প্রজাতিই দীর্ঘতম আকাশপথের পথিক হওয়ার রেকর্ড গড়ল। তার মাঝে বেশ কয়েকটি মহাদেশ ছুঁতে ছুঁতে গিয়েছে তিন খেচর। পক্ষী বিশারদদের মতে, তিন আমুর বাজের কীর্তি বিশ্বব্যাপী পরিযায়ী পাখিদের ভ্রমণ কাহিনিতে নতুন অধ্যায় যোগ করল।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



