একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাউশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সারাদেশের একদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নবীন কলেজ শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে তথ্য অগ্রীম সংগ্রহ করে রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের তথ্য এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে উপবৃত্তির নির্ধারিত ফরম অনুযায়ী তথ্য অগ্রীম সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা ও উপবৃত্তির আবেদন ফরম প্রকাশ করা হয়েছে। উপবৃত্তি কর্মসূচি থেকে এ নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন, নির্ভুলভাবে তথ্য এন্ট্রি ও প্রক্রিয়াকারণের জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রীম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন। উপবৃত্তির জন্য আবেদনের যোগ্য সব শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করার প্রক্রিয়া স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তি নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী তথ্য অগ্রীম সংগহ করার জন্য বলা হলো।
উপবৃত্তি দিতে একাদশের নতুন শিক্ষার্থীদের কাছ থেকে যেসব তথ্য অগ্রীম সংগহ করতে বলা হয়েছে তা হলো, শিক্ষার্থীর কর্তৃক সঠিকভাবে পূরণ করা উপবৃত্তির আবেদন ফরম।
শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে গঠিত প্রাতিষ্ঠানিক পর্যায়ের আবেদন যাচাই-বাছাই কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্রের তথ্য যাচাই বাছাই করবে। কমিটির সদস্যরা প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে তথ্য যাচাই করবে। প্রতিষ্ঠান পর্যায়ের কমিটিতে উপকারভোগী নির্বাচনের কোনো অসত্য তথ্য দিলে বা অনিয়ম করা হলে তা শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
শিক্ষার্থীদের ১৭ সংখ্যা বিশিষ্ট জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ১০ বা ১৭ সংখ্যা বিশিষ্ট বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বাবা-মায়ের অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্য ও ফলাফলের ফটোকপি, শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল ও বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (বাবা অভিভাবক হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে, মা অভিভাবক হলে মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে)।
ট্রাস্ট জানিয়েছে, একই মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। স্কুল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার নাম এন্ট্রি করতে হবে। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করার ক্ষেত্রে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার নাম দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতাভুক্ত হবে না। মেধাবৃত্তি বা শিক্ষাবৃত্তি বা শিক্ষাভাতা পাওয়া শিক্ষার্থীরা আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। আবেদন করলেই উপবৃত্তি পাওয়ার নিশ্চয়তা নেই। শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণের মাধ্যমে উপবৃত্তি দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

