এক আবেদনেই ১৯ সেবা পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ফি জমা দিয়ে এক আবেদনেই সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ডসহ পরীক্ষা সংক্রান্ত ১৯টি সেবা নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেবা একই আবেদনে পেতে হলে একজন শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রবেশ করতে হবে। পরে সার্ভিস মেন্যুতে ক্লিক করে স্টুডেন্ট লগইনে গিয়ে এক্সামিনেশন সার্ভিসে যেতে হবে। এরপর পর্যায়ক্রমে কমবাইন্ড সার্ভিস মেন্যুতে ক্লিক করে ডকুমেন্টস কারেকশনে করতে হবে। এভাবে ৬টি সেবা একসঙ্গে নেয়া যাবে।
সেবাগুলোর মধ্যে রয়েছে- অ্যাডমিট কার্ড, প্রভেশনাল সার্টিফিকেট, মার্কশিট, অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট (দ্বিতীয়বার)। আর ডুকমেন্টস ডুপলিকেট মেন্যুতে ক্লিক করে চারটি সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। এর মধ্যে আছে- অ্যাডমিট কার্ড, প্রভেশনাল সার্টিফিকেট, মার্কশিট ও অরিজিনাল সার্টিফিকেট।
একইভাবে ইমপ্রুভমেন্ট মেন্যুতে ক্লিক করে দুটি সেবা নিতে পারবে শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে- মার্কশিট ও সার্টিফিকেট। ট্রান্সলেশন মেন্যুতে ক্লিক করে নিতে পারবেন তিনটি সেবা। এর মধ্যে রয়েছে- অ্যাডমিট কার্ড, মার্কশিট ও প্রভেশনাল সার্টিফিকেট। ফ্রেস কপি মেন্যুতে ক্লিক করে নিতে পারবেন চারটি সেবা। এর মধ্যে রয়েছে- অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রভেশনাল সার্টিফিকেট ও অরিজিনাল সার্টিফিকেট।
সেবাগুলো একজন শিক্ষার্থী একসঙ্গে নিতে পারবেন। আবার আগের মতো আলাদাভাবেও গ্রহণ করতে পারবেন। তবে একসঙ্গে আবেদন করলে অর্থ ও সময়- উভয়দিক থেকেই সাশ্রয় হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত সেবাগুলো যাতে তারা ঘরে বসে এক আবেদনে পেতে পারেন, সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব সেবা আধুনিকায়ন করা হয়েছে। দ্রুত ও স্বল্প মূল্যে সেবাদানে নতুন সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। ফলে এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসে অল্প সময়ে সেবা পাবেন।
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী প্রমুখ পরীক্ষা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

