এক আমের ওজন চার কেজি!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বাস করুন আর নাই করুন একেকটি আমের ওজন চার কেজিরও বেশি। ব্রুনাই কিং নামের এই আম ফলছেও বাংলাদেশে। তবে এই জাতের আমটি পাকতে সময় লাগে। আষাঢ়ের পরে শ্রাবণ মাসের শেষদিকে পাকা শুরু করবে এই আম। ওজনে যেমন বেশি তেমনি এটি খেতেও সুস্বাদু।
জানা যায়, ২০১১ সালে ব্রুনাই রাজপরিবার থেকে ‘ব্রুনাই কিং’ নামের বিশাল আকৃতির আমের জাতটি সংগ্রহ করা হয়। বর্তমানে মাগুরার শালিখার শতখালী গ্রামের আতিয়ার রহমান এই জাতের আমের চাষ করছেন। কলম পদ্ধতির মাধ্যমে এ জাতের পাঁচ শতাধিক চারা তৈরি করেছেন তিনি।।প্রতিটি চারা ৩০০-৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
‘ব্রুনাই কিং’ আমের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- এ জাতের আম গাছের উচ্চতা ৮-১০ ফুট; বৈশাখ-আষাঢ় মাসের মধ্যে এ জাতের চারা রোপণ করতে হয়, চারা রোপণের দুই বছরের মধ্যেই আম ধরে; শ্রাবণের শেষদিকে আম পাকে; প্রতিটি আমের ওজন সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি; প্রতিটি আম আঁশমুক্ত, মিষ্টি ও সুস্বাদু।
এছাড়াও দেখতে অনেকটা কলার মতো লম্বা হয়ে থাকে; কাঁচা আম খেতে কিছুটা টক, মিষ্টি স্বাদ; কাঁচা আমের রং হয়ে থাকে কালচে সবুজ; পাকা আমের স্বাদ অনেকটা ফজলি আমের মতো; আমের আঁটি (বিচি) একদম ছোট এবং মাতৃগাছে প্রতিবছর ২০-৩০টি পর্যন্ত আম হয়ে থাকে।
এই আমটি আতিয়ার রহমানের কাছ থেকে কলম নিয়ে মাগুরা হর্টিকালচার সেন্টারে রোপণ করা হয়েছে। সেখানে কলম লাগানো গাছ আছে, যা থেকে সংক্রায়নের মাধ্যমে নতুন চারা তৈরি করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। এছাড়াও মুন্সীগঞ্জ জেলার উপজেলা কৃষি অফিস, সিরাজদিখানে যোগাযোগ করলেও এ জাতের আমের চারা পাওয়া যাবে।
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


