এক গোলাপ ১০০ টাকা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
বছর ঘুরে আবারও এলো ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে ফাগুনের দিনের শুরু। বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সকলেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পছন্দ করেন। তবে এবার সেই ফুল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন প্রেমিক-প্রেমিকা, তরুণ-তরুণীরা।
সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, শাহবাগ ঘুরে দেখা যায়, ফুল ব্যবসায়ীরা প্রেমিক-প্রেমিকাদের কাছে একটি গোলাপের দাম হাঁকাচ্ছেন ১০০ টাকা করে। তিন-চার দিনের ব্যবধানে তারা গোলাপ ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মানভেদে ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা প্রেমিক-প্রেমিকারা।
যদিও ফুল ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় এবার চাহিদা বেড়েছে গোলাপ ফুলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফুল ব্যবসায়ী বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন। তাই বাড়তি দামে ফুল বিক্রি করা হয়। দোকানে তিন ধরনের গোলাপ বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না।
এ ব্যবসায়ী বলেন, চায়না হলুদ গোলাপ চার দিন আগেও বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০ থেকে ১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০ থেকে ১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুলও বিক্রি হচ্ছে। সেগুলোর দামও বেড়েছে। তবে চাহিদা তুলনামূলক কম হওয়ায় সেগুলোর দামের বিষয়ে কারও অভিযোগ নেই।
গোলাপ ফুল কিনতে আসা পলাশ মাহমুদ বলেন, অল্প কিছুদিন আগেও যে গোলাপ ১৫ টাকা থেকে ২০ টাকা দরে কিনেছি সেই একই গোলাপ আজ ১০০ টাকা দাম হাকাচ্ছেন বিক্রেতারা। এ ছাড়া ছোট সাইজেরগুলো ৫০ থেকে ৭০ টাকা দাম চাচ্ছেন। শুধু একদিনের জন্য গোলাপ ফুলের দাম এতটা বেড়ে যাওয়া কোনো ভাবেই যৌক্তিক না।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








