এক জুসে মিলবে বহু রোগের সমাধান
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পালং শাক বাঙালির প্রিয় খাবারের তালিকার একটি উপাদান। এটি শরীরের জন্যও বেশ উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দৃষ্টিশক্তি সুস্থ রাখতে খাদ্যতালিকায় পালং শাক বা পালং শাকের জুস রাখতে হবে।
বিশেষজ্ঞদের দাবি, পালং শাকে থাকা পুষ্টিগুণ চোখের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ছানি পড়ার ঝুঁকি কমায়। এর পাশাপাশি ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
এছাড়া ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। পালং শাকের রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে থাকা খনিজ ও ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পালং শাকে থাকা ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
হৃদরোগ এড়াতে পালং শাক খাওয়া খুবই প্রয়োজনীয়। গবেষণায় দেখা গিয়েছে, পালং শাক খাওয়া কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। পালং শাকে রয়েছে অজৈব নাইট্রেট যা রক্তচাপ কমায় যার ফলে ধমনীর উপর কম চাপ পড়ে। এর পাশাপাশি পালং শাক খেলে হার্ট সঠিকভাবে কাজ করে।
পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এমন অবস্থায় পালং শাকের রস খেলে শরীরে আয়রনের ঘাটতি দূর করা যায়। শরীরে আয়রনের অভাবের কারণেও রক্তশূন্যতার সৃষ্টি হতে পারে যার কারণে সবসময় ক্লান্তি, অলসতা এমনকি শ্বাসকষ্টও অনুভূত হয়। পালংশাক খেলে দেহে আয়রনের ঘাটতি দূর হয়। (বি.দ্র. এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের ওপর, তাই বিস্তারিত জানতে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন) সূত্র- নিউজ ১৮
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








