এডিস মশা চেনার উপায়, কামড়ায় কখন?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বর্ষা এলেই বাড়ে এডিস মশার সংখ্যা। এই মশাটির বংশবিস্তারের উপযুক্ত সময় এটি। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মশাটি সম্পর্কে মানুষের জানার আগ্রহ বেড়েছে।
এডিস মশার কামড়ে ডেঙ্গুর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। এই মশা কখন কামড়ায় তা নিয়ে রয়েছে নানা মত। তার আগে চলুন এডিস মশা কীভাবে চিনবেন তা জেনে নিই-
এডিস মশা চেনার উপায়
সাধারণত এই মশা অন্য মশার চেয়ে বেশি কালো হয়। এর পায়ে ও শরীরের পাশে সাদা ডোরাকাটা দাগ থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তের মতো সাদা দাগ থাকে। অন্য মশার ক্ষেত্রে মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো শারীরিক গঠন চিহ্নিত করা যায় এডিস মশা।
এডিস মশা কখন কামড়ায়?
সবচেয়ে প্রচলিত তথ্য অনুযায়ী, দিনের বেলায় এডিস মশা কামড়ায়। বলা হয় ভোর বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর এবং বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই মশা।
তবে এডিস মশা যে কেবল দিনে কামড়ায়, রাতে কামড়ায় না এমন ধারণা ভুল। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়ে প্রাণীবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মতপার্থক্য আছে।
প্রাণীবিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী, কেবল দিনের বেলায় নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতে। অর্থাৎ ঘর আলোকিত থাকলে রাতেও কামড়াতে পারে এই মশা।
ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি এডিস মশার বেশি পছন্দ। তাই ভোর বা সূর্যোদয়ের সময় এবং গোধূলি বা সূর্যাস্তের সময় এসব মশার ক্ষেত্রে কামড়ানোর জন্য পছন্দসই সময়। রাতের বেলায়ও কৃত্রিম আলো-আঁধারিতে এডিস মশা কামড়াতে পারে।
এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে করতে এডিস মশা ডিম পাড়তে পারে এমন সম্ভাব্য স্থানগুলো স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। বাড়ির আশপাশে, ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং সতর্ক থাকতে হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








