এবারো পাহাড়ে হচ্ছে না ‘বৈসাবি’ উৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবারো রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে পালিত হবে না বৈসাবী উৎসব। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র-ণৃতাত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈসাবীতে এবার হবে না বৈসাবী র্যালি, কাপ্তাই হ্রদে ফুল ভাসানোসহ অন্যান্য সামাজিক উৎসব। করোনা পরিস্থিতি মোকাবিলাসহ সার্বিক বিষয় বিবেচনা করে এবার বৈসাবী উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন বৈসাবী উৎসব উদযাপন কমিটি ২০২১।
বৈসাবী (বিজু, সাংগ্রাইং, সাংক্রান, সাংক্রাই, বৈসু, বিষু, বিহু-২০২১ উদযাপন কমিটি) উৎসব পালন না করার বিষয়টি নিশ্চিত করে উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার জানিয়েছেন, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে বৈসাবী উৎসব পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, দেশব্যাপী করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আয়োজিত সব অনুষ্ঠান স্থগিত করেছি। জনসমাবেশ হবে এমন অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে, তবে প্রকাশনা বের করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রতিবছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে বসবাসরত ১৩টি সম্প্রদায়ের ক্ষুদ্র- ণৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে বিজু, সাংগ্রাইং, সাংক্রান, সাংক্রাই, বৈসু, বিষু, বিহু উৎসব পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র-ণৃ-তাত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবী উপলক্ষে ৯ এপ্রিল থেকে উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিসহ বিভিন্ন ধরনের পাহাড়ি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ের ক্ষুদ্র-ণৃ-তাত্বিক জনগোষ্ঠীর মানুষ প্রতি বছর অন্যান্য আয়োজনের পাশাপাশি তিন দিন ব্যাপী বৈসাবী উৎসবের মূল অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম দিনে গঙ্গাদেবীর উদ্দেশ্যে কাপ্তাই হ্রদে ফুল ভাসানো হয়, দ্বিতীয় দিন মুল বিজু এবং তৃতীয় দিনে চাকমা,ত্রিপুরা সম্প্রদায় গোজ্জাই-পোজ্জা পালন করা হয়। মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের মধ্য দিয়ে শেষ হয় পাহাড়ের বৈসাবী উৎসব।
-জেডসি
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









