এবার টেন্ডুলকারকে পিছনে ফেললেন কোহলি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
বিরাট কোহলি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি।
চলমান ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে গতকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে দুই ফরম্যাটের বিশ্বকাপে দেশের সর্বোচ্চ রানের মালিক বনে যান কোহলি।
৬টি ওয়ানডে বিশ্বকাপে ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ২২৭৮ রান করেছেন টেন্ডুলকার। ক্যারিয়ারে কোন টি-টোয়েন্টি বিশ^কাপ খেলেননি টেন্ডুলকার। এজন্য দুই ফরম্যাটের বিশ^কাপে টেন্ডুলকারের রান সর্বমোট ২২৭৮।
অন্যদিকে, পাঁচটি টি-টোয়েন্টি বিশ^কাপের পাশাপাশি চতুর্থ ওয়ানডে বিশ^কাপ খেলছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ^কাপে ২৭ ম্যাচের ২৫ ইনিংসে ১১৪১ রান করেছেন কোহলি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রান। ওয়ানডে বিশ^কাপে ২৮ ম্যাচের ২৮ ইনিংসে ১১৭০ রান করেছেন কোহলি। দুই ফরম্যাটের বিশ^কাপ মিলিয়ে কোহলির রান ২৩১১।
এতে টেন্ডুলকারকে ছাপিয়ে দুই ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন কোহলি।
এছাড়াও আফগানিস্তান ম্যাচে টেন্ডুলকারের আরও একটি রেকর্ড ভেঙ্গেছেন কোহলি। রান তাড়ায় টেন্ডুলকারের ৪৫টি সেঞ্চুরি টপকে এখন ৪৬টির মালিক কোহলি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











