এবার তুরস্ক সফর করবে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির গ্র্যান্ড কংগ্রেসে যোগ দিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দলটি শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আওয়ামী লীগকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানায় দেশটি। আগামী ৭ অক্টোবর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা গত ৩ জুন আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে বাংলাদেশ এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ গণতন্ত্র ও আইনের শাসন লঙ্ঘন করে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের বিরুদ্ধে একটি অন্যায় ও ভিত্তিহীন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়।
বুধবার (৩০ আগস্ট) রাতে ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের চিঠিটি প্রকাশ করা হয়।
তার ফেসবুক পোস্টে দেখা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পক্ষে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ২২তম দলের সদস্য প্রফেসর ড. আজিজ আকগিল স্বাক্ষরিত বার্তাটি ইস্যু করা হয়েছে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


