এবার বই লিখবেন পরীমণি, তুলে ধরবেন জেলজীবন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
আলোচনার পাশাপাশি সমানতালে সমালোচিত ঢালিউড অভিনেত্রী পরীমণি। রয়েছে জেল খাটারও অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতা নিয়ে লিখবেন বই। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
২০২১ সালের ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দের কথা জানায় র্যাব। ঘটনায় পরের দিন নায়িকার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে মামলা করে। বর্তমানে জামিনে থাকলেও মামলা চলমান।
গ্রেফতারের ২৭ দিন পর জামিনে ছাড়া পান পরী। তবে গ্রেফতারের কারণ এখনও তার কাছে পরিষ্কার নয়। তবে জেলজীবনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন। যেখানে কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন।
নায়িকা বলেন, ‘আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না! ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। এই কথাটুকু থাকবে আমার বইয়ে।’
পরীমণি বলেন, ‘একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে, আর কী করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।’
নেট দুনিয়ায় সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হলাম, মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তারা আমার কাজের জন্যই পাশে দাঁড়িয়েছিল।’
বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










