এবার বধূ বেশে অভিনেত্রী দিঘির আত্মপ্রকাশ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার
দিঘি
প্রায়শই ভিন্ন অবতারে হাজির হয়ে নজর কাড়েন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। তবে এবার বউ সেজে রীতিমতো চমকে দিলেন ভক্তদের! হঠাৎ করেই কনের বেশে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা। ফলে ভক্তদের মাঝেও জেগে ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন- তবে কী বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীঘি?
বলা বাহুল্য, কনের সাজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীঘির ক্ষেত্রে নতুন কিছু নয়। ইতিপূর্বেও বহুবার কনে সেজেছেন এই নায়িকা। এবারও সাজলেন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দীঘি, যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে।
এছাড়াও ভারী গহনায় সেজেছেন দীঘি; মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি, আর চোখে-মুখে বোল্ড মেকআপের ছোঁয়া—সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ!
অভিনেত্রীর এই রূপ ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই ধারণা করছেন- দীঘি কি তবে বিয়ে করতে চলেছেন? কিন্তু আদতে এটি শুধুমাত্রই ফটোশুট। তবে নেটিজেনদের একজন এও মন্তব্য করেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে’।
প্রসঙ্গত,অভিনয়ের পাশাপাশি নিজের লুক ও স্টাইল নিয়েও সচেতন দীঘি। তবে তাকে নিয়ে আলোচনা তার অভিনয় নিয়েই। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত চলচ্চিত্র ‘জংলি’, যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আপাতত নতুন কোনো ছবিতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির।
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন








