এবার ভুটানে গেলেন ফুটবলকন্যা রিপা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার
বাংলাদেশ জাতীয় নারী দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।
ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগ মাতিয়ে রেখেছেন বাংলাদেশের সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। থিম্পুতে বাংলাদেশের নারী ফুটবলারদের জয়জয়কার চলছে। গোলের পর গোল করে সবার নজর কাড়ছেন বাংলাদেশি তারকারা।
এবার একই পথে হেঁটে ভুটানের ক্লাবে খেলতে গেলেন বাংলাদেশ জাতীয় নারী দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। এই প্রথম দেশের বাইরে খেলতে গেলেন তিনি। তার দল ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব।
এই ক্লাবটির হয়েই এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রিপা। রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে গতকাল ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এখন থিম্পুতে অবস্থান করছেন রিপা।
কাল বিমানে ওঠার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন তিনি। বাংলাদেশের ১৩তম ফুটবলার হিসেবে ভুটানে গেলেন রিপা। প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের লিগে খেলতে দেশটিতে যান। এই চারজনই খেলছেন পারো এফসির হয়ে।
পরে মারিয়া মান্ডা, সানজিদা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র যান ভুটানে। থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। এছাড়া রয়্যাল থিম্পু কলেজে এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে খেলবেন শাহেদা আক্তার রিপা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





