এবার মেলানিয়াকে তুরস্কের ফার্স্ট লেডির খোলা চিঠি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২৪ আগস্ট ২০২৫ রবিবার
এবার মেলানিয়াকে তুরস্কের ফার্স্ট লেডির খোলা চিঠি
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান এক খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির কথা উল্লেখ করেন। এমিনে এরদোগান লিখেছেন, ইউক্রেন যুদ্ধের শিশুদের জন্য মেলানিয়ার সহমর্মিতা যেমন বিশ্বে আশা ছড়িয়েছে, গাজার জন্যও একই ভূমিকা রাখা জরুরি।
তিনি বলেন, প্রতিটি শিশুরই অধিকার রয়েছে নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশে বেড়ে ওঠার, যা কোনো ধর্ম, জাতি বা রাজনৈতিক সীমারেখায় আটকে রাখা উচিত নয়।
গাজার পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, হাজারো শিশু পরিচয়হীন অবস্থায় কবরস্থ হচ্ছে, যাদের কফিনে কেবল লেখা থাকে—‘অজ্ঞাত শিশু’। এই বাস্তবতাকে ইউনিসেফ ‘পৃথিবীর ওপর নরক আর মাটির নিচে শিশুদের কবরস্থান’ হিসেবে আখ্যা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এমিনে এরদোগান মেলানিয়াকে অনুরোধ করেন, যেন তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়ে গাজায় মানবিক বিপর্যয় থামানোর আহ্বান জানান। তার মতে, মেলানিয়ার কণ্ঠ ফিলিস্তিনের শিশুদের রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত আঠারো হাজারের বেশি শিশু নিহত হয়েছে, তবে এখনো এক মিলিয়নের বেশি শিশু বেঁচে আছে—যাদের রক্ষা করা সম্ভব।
শেষে এমিনে এরদোগান লিখেছেন, ‘একজন নারী, একজন মা এবং একজন মানুষ হিসেবে আমি আপনার আবেগের সঙ্গে একাত্ম। আমি বিশ্বাস করি, আপনি গাজার শিশুদের জন্যও আশার বার্তা তুলে ধরবেন।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







