এভাবে কফি পানে এক সপ্তাহেই কমবে ওজন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জনপ্রিয় একটি পানীয় কফি। জানলে অবাক হবেন, এই কফিই ম্যাজিকের মতো গলিয়ে দিতে পারে চর্বি। তবে রোজ যেভাবে কফি পান করেন সেভাবে খেলে হবে না। এতে আনতে হবে ছোট্ট একটি পরিবর্তন। কীভাবে কফি পান করলে ওজন কমবে? চলুন জেনে নেওয়া যাক-
অনেকেই দিনের শুরুতে ভরসা রাখেন এক কাপ গরম কফিতে। সকালে এক কাপ গরম কফিতে চুমুক না দিলে যেন তাদের দিন শুরু হয় না। ঘুম চোখে কফি খেলে চট করেই শরীরে এনার্জি চলে আসে। কেউ পছন্দ করে ব্ল্যাক কফি। কেউবা ভালোবাসেন দুধ চিনি মিশিয়ে কফি খেলে।
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে কফি খাওয়াই উচিত নয়। এই অভ্যাসের কারণে পেটে আলসার পর্যন্ত হতে পারে। তবে আপনি যদি এনার্জি পেতে চান কিংবা ওজন কমাতে চান তবে সকালের নাশতার সঙ্গে রাখুন কফি।
এতে রয়েছে ক্যাফেইন নামের যৌগ যা আপনাকে তরতাজা অনুভব করাতে সাহায্য করে। আবার এই যৌগই আপনাকে ওজন কমাতেও সাহায্য করবে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর থাকে কফি। তবে ভুলেও খালি পেটে কফি পান করতে যাবেন না। তাহলে কোনো সুফলই মিলবে না।
পেটের চর্বি ম্যাজিকের মতো গলাতে পারে কফি। কীভাবে খেতে হবে চলুন জেনে নেওয়া যাক-
ব্ল্যাক কফি পান করুন
ওজন কমাতে চাইলে কফিতে দুধ বা ফুল ফ্যাট দুধ, ক্রিম, চিনি কোনো কিছু মেশানো চলবে না। আপনাকে কেবল ব্ল্যাক কফি পান করতে হবে। এর মধ্যে কোনো ক্যালোরি থাকে না। তাই এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ওজন কমায়।
ব্ল্যাক কফি যদি একদমই খেতে না পারেন তবে এতে এমন দুধ মেশান যাবে ক্যালোরির পরিমাণ কম। ফুল ফ্যাট বা ক্রিমযুক্ত দুধ মেশালে চলবে না। কফিতে মেশাতে পারেন আমন্ড মিল্ক, ওট মিল্ক বা লো-ফ্যাট মিল্ক।
চিনি মেশানো যাবে না
কফি একটু কড়া হয়ে গেছে বা তেতো লাগছে বলে ভুলেও চিনি যোগ করবেন না। কফিতে মিষ্টি স্বাদ থাকলে খেতে ভাল লাগে। কিন্তু চিনি, ম্যাপেল সিরাপ কিংবা ক্যারামেল যোগ করলে কোনো উপকারই মিলবে না। এর বদলে কফিতে মেশাতে পারেন মধু, স্টেভিয়া ইত্যাদি। কিন্তু তা মেশাতে হবে সীমিত পরিমাণে।
ওজন কমাতে চাইলে কেবল ব্ল্যাক কফি খেলে উপকার পাবেন। চটজলদি উপকার চাইলে এতে মেশাতে হবে কয়েকটি উপাদান। কফিতে দারুচিনি গুঁড়ো মেশান। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি কমাবে খিদাও। এছাড়া ব্ল্যাক কফিতে মেশাতে পারেন লেবুর রসও। তাতে সহজে ওজন কমবে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








