ওজন কমাতে চাইলে বাদ দিন এসব সাদা খাবার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত যে কারোর। পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন— এই তিনটি বিষয়ের ওপরেই নির্ভর করে ওজন কমার সম্ভাবনা।
এক এক জনের ডায়েট একেক রকম হলেও পুষ্টিবিদেরা জানাচ্ছেন, ওজন কমাতে চাইলে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে কিছু সাদা রঙের খাবার। জেনে নিন, কোন সাদা খাবারগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-
সাদা চিনি
ওজন কমাতে চাইলে খাবারতালিকা থেকে সাদা চিনি বাদ দিন। জিমে গিয়ে যতই পরিশ্রম করুন না কেন, চিনি বা চিনিযুক্ত কেক, মাফিন, সফট ড্রিংকস খাওয়া বন্ধ না করলে সব পরিশ্রমই বৃথা যাবে। চিনি যে কেবল ওজন বাড়িয়ে দেয় তা নয়, এটি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। মিষ্টি যদি একান্তই খেতে হয় তাহলে ম্যাপল সিরাপ, খাঁটি মধু বা গুড় খেতে পারেন।
সাদা ভাত
অতিরিক্ত শর্করায় ভরা একটি খাবার সাদা ভাত। দ্রুত ওজন বাড়িয়ে দেয় এই স্টার্চ। ওজন কমানোর সময় ভাত খাওয়া একেবারে ছেড়ে না দিলেও এর পরিমাণ নিয়ে অতিরিক্ত সতর্ক হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিমাণ মেপে খাওয়া হয় না। ওজনের পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ভাত। ডায়েটে যদি ভাত রাখতেই হয় তাহলে সাদা ভাতের বদলে ব্রাউন রইস খান।
সাদা পাউরুটি
সকালের নাশতায় অনেকে পাউরুটি খান। কিন্তু ওজন কমাতে চাইলে এই খাবারটি ছাড়তে হবে। পাউরুটির মূল উপাদান ময়দায় ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাউরুটিতে পরিণত হয়, তখন সব স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি এড়িয়ে চলুন।
চিজ
ফুল ফ্যাট ডেয়ারির চিজ কিন্তু ওজন ঝরানোর ডায়েটে একেবারেই রাখা যাবে না। অনেকে ভাবেন অল্প পরিমাণ চিজ খেলে কিছু হবে না। এমন ধারণা কিন্তু ভুল। চিজে ক্যালোরির মাত্রা অনেক বেশি থাকে। তাই ওজন কমাতে চাইলে ডায়েট থেকে চিজ বাদ দিন।
ময়দা
ওজন কমাতে চাইলে ময়দা আছে, এমন কোনো খাবারই খাওয়া উচিত নয়। বাঙালি হেঁশেলে রুটি, পরোটা, লুচি তৈরির সময় ময়দা ব্যবহার করা হয়। ওজন কমাতে চাইলে ময়দার বদলে রাগি, জোয়ার, বাজরা কিংবা গমের আটা ব্যবহার করতে পারেন। পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, চাউমিন এড়িয়ে চলাই ভালো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






