ওজন কমানোর কিছু সহজ টিপস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য সম্পর্কে অনেকেই সচেতন হয়ে উঠছেন৷ অনেকে ওজন কমাতে চান৷ কিন্তু দেখা যায়, কম খেয়ে বা ভুল ডায়েটিংয়ের কারণে তাদের ওজন কমাছে না৷ এখানে থাকছে ওজন কমানোর সহজ কিছু টিপস৷
সকালের নাস্তায় তাড়াহুড়ো নয়
সকালে অনেকেই তাড়াহুড়ো করে কিছু মুখে দিয়ে বের হয়ে যান৷ তা না করে ঘুম থেকে উঠেই এক চাপ হালকা চা বা কুসুম গরম পানি পান করে নিন৷ কিছুক্ষণ পর ডিম এবং বড় দুই কাপ চা বা কফি পান করে নিন৷ কারণ, রাতে শরীর থেকে যে তরল চলে গেছে তা ফিরিয়ে আনতেই সকালে যথেষ্ট পরিমাণ তরল পান করা প্রয়োজন৷
দুপুরের খাবার বাদ নয়
দুপুরের খাবার বা এক বেলা না খেলেই ওজন কমবে– এ ধারণা অনেকেরই, যা পুরোপুরি ভুল বলে জানান বিশেষজ্ঞরা৷ সকালের নাস্তার পর চার পাঁচ ঘন্টা না খেলে বিকেলে ভীষণ খিদে পায়, তখন কেউ কেউ চকলেট বা মিষ্টি কিছু খেয়ে ফেলেন৷ তাই পরামর্শ, দুপুরে অল্প পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াই শ্রেয়৷
রাতে চর্বিযুক্ত খাবার নয়
ডায়েটিং করতে যেয়ে অনেকে দুপুরে না খেয়ে রাতে বেশি পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খেয়ে ফেলেন৷ এতে আসলে পুরো ডায়েটিংই বিফলে যায়৷ বরং যেসব ক্যালোরি রাতে সহজে বার্ন হয় অর্থাৎ মাছ, ডিম, সবজি, ছানা, দই ইত্যাদি প্রোটিনযুক্ত খাবারই খাওয়া উচিত বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
বেশি করে হাঁটুন
হাঁটাহাটি না করে শুধু কম খেয়ে বা একবেলা না খেয়ে ওজন কমানো কোনোভবেই সম্ভব নয়৷ রাতে খাওয়ার পর খানিক্ষণ হাঁটুন৷ এর ফলে ক্যালোরি বার্ন হবে৷ তাছাড়া হাঁটা-হাটি বা ব্যায়াম শুধু ওজনই কমায় না, মানুষকে খুশিও রাখে৷
যথেষ্ট ঘুম
মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানা গেছে, যারা রাতে কম ঘুমায় তাদের খাওয়ার রুচি বেশি হয়৷ আর তারা সাধারণত স্লিম, যারা রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমান৷ কাজেই যারা ডায়েটিং করছেন, তাদের কিন্তু যথেষ্ট ঘুমানোর কথাটাও মাথায় রাখতে হবে!
আধুনিক ডায়েটিং
একই খাবার নিয়মিত খেলে এবং তা পরিমাণে কম হলেও শরীরে খুব বেশি পরিবর্তন হয় না৷ তাই বিশেষজ্ঞরা, প্রতিদিনের একঘেয়ে খাবার থেকে বেরিয়ে এসে পুষ্টিগুণসম্পন্ন একটু ভিন্ন খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ তা হতে পারে সাদা চালের পরিবর্তে কাউনের চাল বা লাল চাল কিংবা আলু, অথবা মাংসের বদলে ডিম৷
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

