ওবামা দম্পতির চমক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বারাক ওবামা। এবার চমক দেখালেন বড় পর্দায়। ক্যামেরার সামনে উপস্থিত না হলেও কাজ করেছেন পেছনে থেকে। বারাক ওবামা ও মিশেল ওবামার নতুন প্রযোজনা সংস্থার তৈরি চলচ্চিত্র ‘আমেরিকান ফ্যাক্টরি’ সেরা ডকুমেন্টারির জন্য জিতে নিয়েছে অস্কার পুরস্কার।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর ওবামা দম্পতি পর ২০১৮ সালে নেটফ্লিক্সের সহযোগিতায় গড়ে তোলেন ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ নামে প্রোডাকশন হাউস। সেই হাউস থেকে মুক্তি পাওয়া প্রথম ছবি ‘আমেরিকান ফ্যাক্টরি’। মূলত একযুগ আগে মন্দার সময় ওহাইয়োর গাড়ি নির্মাণ শ্রমিকদের জীবনের গল্প থেকেই বানানো হয়েছে এই তথ্যচিত্রটি। পরিচালনা করেছেন জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় শুরু হয় সিনেমা জগতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেরা চলচ্চিত্রসহ মোট ৪টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছে কোরীয় চলচ্চিত্র প্যারাসাইট।
এবারের আসরে ডকুমেন্টারি ক্যাটেগরিতে ঘোষণা করা হয় ‘আমেরিকান ফ্যাক্টরি’ এর নাম। এই সময় ওবামা দম্পতির কেউ উপস্থিত ছিলেন না। তবে পুরস্কার গ্রহণের সময় তার প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন পরিচালক বগনার।
এদিকে, পুরস্কার ঘোষণার পর টুইট করেন বারাক ওবামা। তিনি লেখেন, ‘আমেরিকান ফ্যাক্টরির নির্মাতা জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। ভঙ্গুর অর্থনৈতিক পরিবর্তনের নিতান্ত মানবিক পরিণতি নিয়ে তারা এমন জটিল ও গতিশীল গল্প উপহার দিয়েছেন। হায়ার গ্রাউন্ডের প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্রের জন্য মেধাবী ও ভালো দুজন মানুষ অস্কার জেতায় আমরা আনন্দিত।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











