ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে কাশ্মিরের টিউলিপ গার্ডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
কাশ্মিরের টিউলিপ গার্ডেন ভূবনখ্যাত। ভূস্বর্গে ভ্রমণ করেছেন, অথচ টিউলিপ উদ্যানের সৌন্দর্যে মজেননি এমন মানুষ পাওয়া কঠিন। এবার লন্ডনের ওয়ার্লড বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। পাশাপাশি পেল এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমাও।
হায়াসিন্থস, ড্যাফোডিলস, মাসকারি, সাইক্লেমেনস নামের ফুলগুলো এ বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সুগন্ধে ভরে ওঠে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন।
সোমবার (২১ আগস্ট) এ তথ্য দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।
আমির খসরুর কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি টুইট করেন, শ্রীনগরের টিউলিপের মনোরম নিসর্গ এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসেবে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নাম তুলেছে! ৬৮টি প্রজাতির ১৫ লাখ টিউলিপের বিস্ময়কর উদ্যান আকর্ষণ করে এক লাখ পর্যটককে!
চলতি বছরের ২৩ মার্চ নিয়ম মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এ টিউলিপ উদ্যান। বর্তমানে ৬৮ রকমের ১৫ লাখেরও বেশি টিউলিপ রয়েছে অপূর্ব বাগানে। লাল-হলুদ-সাদা-গোলাপি ফুলের সমারোহে সাজানো পাহাড়ি উপত্যকা চুম্বকের মতোই আকর্ষণ করে পর্যটকদের। প্রতিদিনই লেগে থাকে ভিড়। এক মৌসুমে কয়েক লাখ পর্যটক কাশ্মিরের টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল শ্রীনগরে ডাল লেকের কাছের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। যা জম্মু-কাশ্মিরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

