কঙ্গনাকে বিয়ের লাড্ডু পাঠালেন ক্যাটরিনা-ভিকি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেললেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ভিকি কৌশলকে। নবদম্পতিকে জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানাতে ভুল করেননি তাদের সহকর্মী কঙ্গনা রানাউত।
ক্যাটরিনা কাইফ বিয়ের পর বক্সভর্তি মিষ্টি ও লাড্ডু পাঠান কঙ্গনার কাছে। সঙ্গে ছিল ফুলের সমাহার। হাতে লেখা একটা বার্তাও ছিল এতে।
উপহারের ছবি টুইট করে কঙ্গনা ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানান। উপহারসামগ্রীর জন্য ধন্যবাদ জানান দম্পতিকে।
কঙ্গনা টুইটারে লেখেন, দেশি ঘিয়ের মজাদার লাড্ডু এসেছে নববিবাহিত ক্যাটরিনা ও ভিকির কাছ থেকে। তোমাদের জন্য শুভকামনা।
এদিকে বিয়ের ছবি দিয়ে ভিক্যাট টুইটারে লিখেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকায় সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের নতুন অভিযাত্রায় আমাদের ভালোবাসা ও আশির্বাদ কামনা করি।
ক্যাটরিনার টুইটের নিচে বহু বলিউড তারকা কমেন্ট করেছেন। আনুশকা শর্মা, দীপিড়া পাড়ুকোন, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, শহীদ কাপুরসহ অন্যরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
গত ৯ ডিসেম্বর জয়পুরের অভিজাত রিসোর্টে বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা-ভিকি।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





