কদমতলীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলী জনতবাগ এলাকায় সিনথিয়া (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামী নুর মোহাম্মদ ভূঁইয়া তুহিনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কদমতলী থানায় নেয়া হয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে কদমতলীর জনতবাগ ১৭৪২ নম্বর বাড়িতে ৪র্থ তলার শয়নকক্ষ থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর মা-বোনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে স্বামী নুর মোহাম্মদ ভূঁইয়া তুহিন হত্যা করেছে। সিনথিয়ার মা রুবিয়া খান বাদী হয়ে কদমতলী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
নিহত সিনথিয়া স্বামীকে নিয়ে কদমতলীর জনতবাগ ১৭৪২ নম্বর বাড়িতে ৪র্থ তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং গ্রামে।
জানা যায়, ২০১০ সালে তার ফুফাতো ভাই নুর মোহাম্মদ ভূঁইয়া তুহিনের সঙ্গে সিনথিয়ার বিয়ে হয়। তুহিনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া মরিচিয়া। তুহিন রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে ইলেকট্রনিক্স ব্যবসা করেন।
নিহত সিনথিয়ার বোন কনি ও মিনহা জানান, বিয়ের পর থেকেই তুহিন সিনথিয়াকে প্রায়ই মারধর করত। একাধিকবার সিনথিয়া বাপের বাড়ি চলে আসে। দেনদরবার করে আবার সিনথিয়াকে নিয়ে যেত তুহিন।
শনিবার রাত পৌনে ১১টার দিকে তুহিন ফোন করে তার ভায়রা সালাম হাওলাদারকে মোবাইল ফোনে জানায় সিনথিয়া নেই। এ কথা বলে ফোন রেখে দেয়। রাতেই ঘটনাস্থলে সিনথিয়ার বোন, মা ও স্বজনরা যান।
এ ব্যাপারে ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, এটা একটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি। শয়নকক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছি।
মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড; তাই এ হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হল? কে করল? তা জানতে কাজ করছি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






