ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৫২:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কমনওয়েলথ শীর্ষ বৈঠক : প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা যাচ্ছেন আজ

আপডেট: ১১:৫০ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

hasina in srilanka 2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম

ঢাকাঃ কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে শ্রীলঙ্কা যাচ্ছেন৷ শুক্রবার কলম্বোর নিলম পকুনা, মাহিন্দ্রা রাজপক্ষে থিয়েটার হলে কমনওয়েলথ শীর্ষ নেতাদের তিন দিনের বৈঠক শুরু হচ্ছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া সময়সূচি অনুযায়ী বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী দুপুরে কলম্বো যাবেন৷ শুক্রবার মধ্যরাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে৷ ৫৩টি দেশের জোট কমনওয়েলথের সরকার প্রধানদের এবারকার বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে 'সমতার মাধ্যমে প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন'৷ জানা গেছে, প্রথম দিনের কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন৷ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সূত্র মতে, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার কলম্বো যাচ্ছেন না৷ ১৪ নভেম্বর'২০১৩