কমেনি চাল-ডাল-মাছ-মাংসের দাম, সবজিতে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তির দেখা মিলেছে রাজধানীর বাজারে। একই সঙ্গে কমেছে পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিমের দাম। তবে দাম বেড়েছে আটা, চিনি ও রসুনের। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, মাছ ও মাংসের দাম ।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি সাদা চিনি ১৫০ টাকা এবং লাল চিনি ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ১২০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ১১০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ আগের মতোই ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কার্ডিনাল আলু ৪৫ টাকা, সাদা দেশি আলু ৬৫ টাকা, শিল ৫৫-৬৫ টাকা এবং ঝাউ আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ ৯০-১০০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে আরও দেখা যায়, পাইকারি বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৪০-৪২ টাকা থেকে কমে ৩৮-৩৯ টাকা, দেশি আদা আগের মতোই ২৩০-২৪০ টাকা, ভারতীয় আদা ২২০ টাকা, প্রতিকেজি টমেটোর দাম কমে ১৩০-১৪০ টাকা, গাজর ১৩০-১৪০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকা, চিকন বেগুনের দাম কমে ২০-২৫ টাকা, গোল বেগুন ৫৫-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা এবং মাঝারি সাইজের বেগুন ৫৫-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, করলা ৩৫-৪০ টাকা, বরবটি ৪০ টাকা, শশা ৩০-৩৫ টাকা, লেবু প্রতিহালি ১০-১৫ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা , শুকনা মরিচ গত সপ্তাহের মতোই ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা, ধনেপাতার দাম কমে ৩০-৪০ টাকা, কাঁচকলা প্রতিহালি ২০-২৫ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৪৫-৫০ টাকা, ঝিঙে ৪৫-৫০ টাকা, দুধকুষির দাম কমে ৪০-৪৫ টাকা, পটল ৩০-৩৫ টাকা, ঢেঁড়সের দাম কমে ৪০-৪৫ টাকা, কাঁকরোল আগের মতোই ৫০ টাকা, কচুরলতি ৬০ টাকা, শিমের দাম কমে ৭০-৮০ টাকা থেকে হয়েছে ৩৫-৪০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা থেকে কমে ২০-২৫ টাকা, মুলা ২৫-৩০ টাকা থেকে কমে ১৫-২০ টাকা, দেশি রসুনের দাম বেড়ে ২২০-২৪০ টাকা থেকে হয়েছে ২৭০-২৮০ টাকা ও ভারতীয় রসুন ২২০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটির দাম কমে ১০ থেকে ১৫ টাকা।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, বাজারে শীতকালীন সবজির আমদানি বেড়েছে। এ কারণে সবজির দাম নাগালের মধ্যে। বিশেষ করে মুলা, বেগুন এবং কপির দাম অনেকটাই কমে এসেছে। তবে রসুনের সংকট দেখা দেওয়ায় দাম বাড়তে শুরু করেছে।
মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৬০-১৭০ টাকা, পাকিস্তানি মুরগি ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি আগের মতোই ৪৩০-৪৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংসের দামে কোনো সুখবর নেই। বাজার ভেদে ৬৫০-৭২০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আদাবর বাজারে মাংস কিনতে আসা রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংস মাইকিং করে ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অথচ এই বাজারে এর কোনো প্রভাব নেই। এ বিষয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
অন্যদিকে খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, দুই লিটার ৩৫৮-৩৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতোই ৪৮-৫০ টাকা, পাইজাম ৫৩-৫৫ টাকা, জিরাশাইল ৫৮-৬০ টাকা, বিআর২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৬৮-৭০ টাকা ও নাজিরশাইল ৭৮-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্যাকেট আটা ৫৫ টাকা ও খোলা আটা ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৫০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ২৮০-৩৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







