ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ০:৪৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩১ জন।এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। তাদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ৯ জন রয়েছেন।

ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ২, রাজশাহীর ১, খুলনার ১, রংপুরের ১ ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক শূন্য ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ০৩ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়