ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:০৩:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় আরও ৪০ মৃত্যু, তিন মাসের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১২৯ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৭৭ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৪ হাজার ২০৯ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৮৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ২৬ হাজার ৭২৯ জন হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৪০টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত সরকারিভাবে ২৩ লাখ ৯৯ হাজার ৩৬৫ ও বেসরকারিভাবে ৬ লাখ ৬ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন শনাক্ত হয়েছেন।

নতুন মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৮ জনই ষাটোর্ধ্ব। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১০ জন, রংপুর দুইজন, সিলেট একজন, খুলনা একজন ও ময়মনসিংহে দুইজন রয়েছেন।

 

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়