করোনায় ইতালিতে ১ দিনে মারা গেছে ৯ শো`র বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
করোনায় ইতালিতে একদিনে মারা গেছে ৯ শো`র বেশি
ইতালিতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৩৪ জনে।
ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।
শুক্রবার ইতালির কর্তৃপক্ষ জানিয়েছিল, চলাফেরা এবং স্বাভাবিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা ৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
ইতালির উত্তরাঞ্চলীয় এলাকা লোমবার্দিতে, যেটি দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা, এই লোমবার্দিতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
যদিও বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা আগেরদিনের চেয়ে কমে যাওয়ায় আশা করা হচ্ছিল যে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে।
ইতালিতে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫,৯৫৯ জনের মধ্যে।
দেশটির অপেক্ষাকৃত দরিদ্র দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আশঙ্কা আরও বাড়ছে।
নেপলসের কাছের বৃহস্পতিবার ক্যাম্পানিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ভিনসেনজো ডে লুকা বলেন কেন্দ্রীয় সরকার ভেন্টিলেটরসহ গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ করার আশ্বাস দিলেও তারা এখনও তা দেয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা উপকরণের 'বৈশ্বিক ঘাটতি' দেখা দিতে পারে।
যা হবে জীবন বাঁচানোর সক্ষমতার ক্ষেত্রে 'সবচেয়ে ভয়াবহ হুমকি'গুলোর একটি।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








