ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ০:২৯:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনায় একদিনে ২৭ মৃত্যু, শনাক্ত ১৬৩২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৫৬ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ৬৩২ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৬২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ২৯ হাজার ৩৫১ জন হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩২টি। আর দেশের মোট ১৪০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৫টি। এর মধ্যে ১৬৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৪ জন নারী।
 
-জেডসি