ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:২৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় মারা গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মারা গেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নভেম্বরের শেষের দিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মসিউর রহমান ও তার স্ত্রী। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে।

মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, মসিউর রহমানের শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনও হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়