ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ০:৩৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

করোনায় মৃত্যুর সেঞ্চুরি হাঁকাল ঢাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বর্তমানে কোনো জেলাই করোনামুক্ত নয়। তবে সব থেকে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ঢাকাতেই। শুধু তাই-ই নয় মৃত্যুতেও সেঞ্চুরি হাঁকিয়েছে ঢাকা।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) প্রকাশিত প্রতিদিনের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানীর। ঢাকার বাইরে ঢাকা বিভাগে আরো ৫৬ জনের অর্থাৎ ঢাকা বিভাগেই ১৫৬ জনের মৃত্যু হয়েছে। শতাংশের হিসাবে মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ ঢাকা বিভাগের।

পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।


-জেডসি