ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২০:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

ইউরোপের দেশ অস্ট্রিয়াতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে ৪২ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছে। আর রাজধানী ভিয়েনাতে আক্রান্ত আছেন ৭৩৪ জন। গত কয়েকদিনে পুরো দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

দেশটির সরকার একদিনে ১৫ হাজার করোনা রোগীর পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, অস্ট্রিয়ায় করোনো রোগী বৃদ্ধি পেলে আরও কঠোর অবস্থানে যাবে সরকার।

দেশটিতে জনসাধারনের ঘরের বাহিরে যাওয়ার উপর যে বিধিনিষেধ ছিল, তা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। নির্দেশনা মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির পুলিশ।