ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ৭:৪০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস মুক্ত হয়েছেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ (রোববার) সকালে দেয়া রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

এপিএস বলেন, ‘ড. হাছান মাহমুদ এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল। হাসপাতাল থেকেই তিনি ফাইলে স্বাক্ষর করছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

-জেডসি