করোনা সংক্রমণ চট্টগ্রামে কিছুটা কমেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বন্দর নগরীতে করোনায় মৃত্যুশূন্য দিনে সংক্রমণের সংখ্যা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, নগরীর নয় ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল সোমবার চট্টগ্রামের ২৭৯ জনের নমুনায় নতুন ৩০ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ২৬ ও তিন উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২ জন এবং ফটিকছড়ি ও হাটহাজারীতে একজন করে রয়েছেন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৪৭৪ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ৮৩৮ ও গ্রামের ৩৪ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক আজকের রিপোর্টে দেখা যায়, সরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩১ জনের নমুনার মধ্যে শহরের ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮ টি নমুনায় গ্রামের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ৯ নমুনার ২ টির পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪৭ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৩ জন আক্রান্ত বলে জানানো হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৭ জনের নমুনায় কারো শরীরে জীবাণুর উপস্থিতি মিলেনি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯টি নমুনায় শহরের ২টিতে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ নমুনার একটিতেও ভাইরাস চিহ্নিত হয়নি। এপিক হেলথ কেয়ারে ৪৮ জনের নমুনায় শহরের ৮ জনের দেহে সংক্রমণ পাওয়া যায়। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪৬টি নমুনায় শহরের ৩ জন আক্রান্ত শনাক্ত হন। এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১১টি নমুনায় শহরের ৫টির রিপোর্ট পজিটিভ হয়।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয় চমেকহা’য় ১৯ দশমিক ৩৫, সিভাসু’তে ৩ দশমিক ৫৭, আরটিআরএলে ২২ দশমিক ২২, শেভরনে ০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ দশমিক ৫২, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ০, এপিক হেলথ কেয়ারে ১৬ দশমিক ৬৬, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬ দশমিক ৫২, এভারকেয়ার হাসপাতালে ৪৫ দশমিক ৪৫ এবং এন্টিজেন টেস্টে ৬ দশমিক ৩৮ শতাংশ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











