কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি নারী সাংবাদিক কেন্দ্রের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সকল গণমাধ্যমে নারীবান্ধব সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ও যৌন হয়রানী বিরোধী কমিটি গঠন এবং আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মস্থলে নারীর নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নারী সহকর্মীদের যৌন হেনস্থা করায় মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক শহিদুল আলম ইমরানের শাস্তির দাবি করা হয়।
কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রের সদস্য শাহনাজ শারমিন, শাহনাজ সিদ্দিকী, শরীফা বুলবুল, শাহনাজ পারভিন, নাইমা মৌ, রুমানা জামান ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আর্টিকেল ১৯’র প্রতিনিধি। এছাড়া বক্তব্য রাখেন ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলা ।
নাসিমুন আরা হক বলেন, কর্মস্থলে নারী বান্ধব কর্মপরিবেশের দাবিতে আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি। মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক ইমরান দায়িত্ব পাবার পর থেকে বিভিন্ন সময় নারী সহকর্মীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে। ভুক্তভোগীরা এই অন্যায়ের প্রতিকার চেয়েও কোনো সুফল পায়নি। বরং যারাই এসব ঘটনার প্রতিবাদ করেছে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুৎ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় নীলাসহ চারজন নারী সাংবাদিক এবং মোট ১৮ জন সাংবাদিককে চাকরিচ্যুৎ করা হয়। এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে নারীর প্রতি যারা এমন অশোভন আচরণ করে তারা ভয় পাবে। সংযত হবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






