কানাডিয়ান ওপেন: এবার ইগা শিয়াওতেকের বিদায়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
ইগা শিয়াওতেক।
চলতি কানাডিয়ান ওপেনে একটির পর একটি অপ্রত্যাশিত ঘটনায় নাটকীয়তা ভরপুর হয়ে উঠেছে। শীর্ষ বাছাই কোকো গাউফের দুঃস্বপ্নের পর এবার বিদায়ের তালিকায় যোগ হলেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াওতেক। শেষ ষোলোয় এই পোলিশ তারকাকে হারিয়ে টুর্নামেন্টে নতুন চমক দেখালেন ডেনমার্কের ক্লারা তাউসেন।
আজ সোমবার অনুষ্ঠিত ম্যাচে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ রক্ষা হয়নি। ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেন ২১ বছর বয়সী তাউসেন, যার বিশ্ব র্যাঙ্কিং বর্তমানে ১৯।
এর আগে রবিবার, ১৮ বছর বয়সী কানাডিয়ান ভিক্টোরিয়া এমবোকো ৬২ মিনিটেই উড়িয়ে দিয়েছিলেন র্যাঙ্কিংয়ে দুই নম্বর কোকো গাউফকে। এছাড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দুইবারের চ্যাম্পিয়ন জেসিকা পেগুলা (র্যাঙ্কিং ০৪) ও মিরা আন্দ্রিভা (র্যাঙ্কিং ০৫)– দুইজনই প্রথম থেকেই ছিলেন শিরোপার দাবিদারদের তালিকায়।
এখন দুর্দান্ত ছন্দে থাকা তাউসেন লড়বেন সেমিফাইনালের টিকিটের জন্য। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ—এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কির।
টেনিস দুনিয়ার চোখ এখন এই টুর্নামেন্টে, যেখানে বড় তারকাদের ছিটকে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে, আর উঠতি তারকারা দিচ্ছেন একের পর এক চমক।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী